• ঢাকা |

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আরমান হোসেন লিটনের শুভেচ্ছা


নিউজ প্রকাশের তারিখ : ২০ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাপান চেম্বার অব কমার্সের সদস্য আরমান হোসেন লিটন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে খুশি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বার্তা।


তিনি আরও বলেন, সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সে জন্য সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।


আরমান হোসেন লিটন দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।

তিনি ঢাকা ফিচারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করে সবার সুস্বাস্থ্য, সুখ ও শান্তি প্রত্যাশা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।