মিরপুরে হাসপাতাল প্রকল্পকে ঘিরে জেড ওয়েল হোমসের ইফ...
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বলেন, মিরপুর এলাকায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই ‘জেড ওয়েল স্পেশালাইজড হসপিটাল’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত চিকিৎসা সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে একটি মানসম্মত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।