• ঢাকা |

বার্সেলোনায় গ্লোবাল প্রগ্রেসিভ সমাবেশে যোগ দিচ্ছেন বাংলাদেশি কবি আনোয়ার মাষ্টার


নিউজ প্রকাশের তারিখ : ১০ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বার্সেলোনা থেকে প্রতিবেদন: স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল প্রগ্রেসিভ মোবিলাইজেশন’-এর কেন্দ্রীয় সমাবেশ। আগামী ১৮ এপ্রিল ফিরা দে বার্সেলোনা-গ্রান ভিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক ও কবি আনোয়ার মাষ্টার।

 

সানচেজ-লুলা-ইয়ার উপস্থিতিতে বিশ্ব প্রগতিশীল শক্তির ঐক্যের ডাক

 

স্পেনের সমাজতান্ত্রিক দল পিএসসি-বার্সেলোনেস নর্ডের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের লক্ষ্য বিশ্বব্যাপী প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ করা। আয়োজকদের ভাষ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেনের ডানপন্থী নেতা সান্তিয়াগো আবাসকাল নেতৃত্বাধীন প্রতিক্রিয়াশীল আন্তর্জাতিক প্রবণতার জবাব হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে স্পেনের প্রধানমন্ত্রী ও সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক পেদ্রো সানচেজ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং কাতালোনিয়ার প্রেসিডেন্ট ও পিএসসি’র প্রথম সচিব সালভাদোর ইয়া উপস্থিত থাকবেন। তারা একই মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশে প্রগতিশীল ঐক্যের বার্তা দেবেন।

 

আয়োজকরা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ‘যুদ্ধ নয়’—এই অবস্থানের পক্ষে জনসমর্থন গড়ে তোলা জরুরি। সে লক্ষ্যে শান্তিকামী ও সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী সকলকে এ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে, দীর্ঘদিন ধরে স্পেনে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসা আনোয়ার মাষ্টার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সুপরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গ্রন্থাগার অধিদপ্তরের একজন নিবন্ধিত লেখক হিসেবেও পরিচিত।

 

বিশ্বজুড়ে প্রগতিশীল শক্তির ঐক্যের লক্ষ্যে এই আয়োজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।