ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলো...
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা ও হিসাব-নিকাশ। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।