• ঢাকা |

লক্ষ্মীপুর মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী


নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুর মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।

 

সংগঠনের সভাপতি ডা. মো: রাশীদ উল মাহমুদ ফাহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মো: ফজলে এলাহি তরুন ও সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) লক্ষ্মীপুর জেলার সাবেক সভাপতি ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাকিবুল আহছান।

 

অনুষ্ঠানে বক্তারা লক্ষ্মীপুর জেলার চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং চিকিৎসকদের পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন চিকিৎসকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি জনসেবামুখী কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখে।

 

অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকেরা অংশ নেন। 

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে।