• ঢাকা |

রিহ্যাব এর ফেয়ার স্ট্যান্ডিং কমিটির সদস্য ফজলুর রহমান মামুনকে সম্মাননা প্রদান


নিউজ প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ফেয়ার স্ট্যান্ডিং কমিটি (২০২৪-২০২৬) এর সদস্য হিসেবে ডিএফএল প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ফজলুর রহমান মামুনকে সম্মাননা প্রদান করা হয়।

 

এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ব্রিক ওয়ার্কস লিমিটেডের লিয়াকত আলী ভূঁইয়া তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

ডিএফএল প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ফজলুর রহমান মামুন দীর্ঘ এক যুগ থেকে বাংলাদেশের আবাসন খাতে সুনামের সাথে ব্যাবসা করে আসছেন। তিনি এফবিসিসিআই এর জেনারেল বডি মেম্বার হিসেবে আছেন। এছাড়াও লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ব্যাবসায় এবং কর্মক্ষেত্রে পরিশ্রম,সততা একাগ্রতার জন্য সুখ্যাতি লাভ করেছেন।