• ঢাকা |

রাজধানীর জলসিঁড়ি আবাসনে  প্রিমেরা গার্ডেনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন


নিউজ প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জলসিঁড়ি আবাসনে রিয়েল এসেটস লিমিটেডের প্রিমেরা গার্ডেন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জলসিঁড়ি আবাসনের ৯ নম্বর সেক্টরে এক বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক এম সামছুল আমীন, বাংলাদেশ পেপার মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি আবদুল মতিন জুয়েল এবং ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা ড. মোহাম্মদ সোলাইমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিয়েল এসেটস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ফরহাদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন এবং স্থপতি তাসমিয়া জাহান।

বক্তারা বলেন, রিয়েল এসেটস লিমিটেড সবসময় কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে থাকে এবং গ্রাহকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে আসছে।

উদ্বোধনী আয়োজনে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ভিড়ে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে। অতিথিরা আশা প্রকাশ করেন, প্রিমেরা গার্ডেন হবে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য আবাসন প্রকল্প, যা রাজধানীর আবাসন খাতে নতুন দিগন্তের সূচনা করবে।

রিয়েল এসেটস লিমিটেড জানায়, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর।