• ঢাকা |

ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নাসির উদ্দীন মাহমুদ


নিউজ প্রকাশের তারিখ : ২০ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিহান শাহ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন মাহমুদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমভাবে উপভোগ করতে পারে, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এতে করে সমাজে সাম্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

নাসির উদ্দীন মাহমুদ ঢাকা ফিচারের উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করে সবার সুস্বাস্থ্য, সুখ ও শান্তি প্রত্যাশা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।