অনলাইন প্রতারণা ঠেকাতে ভুয়া-স্ক্যাম লিংক শনাক্ত কর...
অচেনা লিংক, লোভনীয় অফারের বার্তা কিংবা সন্দেহজনক ই-মেইলের মাধ্যমে অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ছেন। এ পরিস্থিতিতে ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ এসেছে। এখন থেকে চ্যাটজিপিটি –এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়ারবাইটসের প্রযুক্তি। এর ফলে সন্দেহজনক মেসেজ, লিংক বা যোগাযোগের সত্যতা সহজেই যাচাই করা যাবে।