• ঢাকা |

বিএনপি এখন অস্তিত্ব সংকটে আক্রান্ত


নিউজ প্রকাশের তারিখ : ২ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

দেশপ্রেমিক জনতার ঐতিহাসিক বিপ্লবের রাজনৈতিক দল বিএনপি এখন অস্তিত্ব সংকটে আক্রান্ত মূল চিন্হিত কারণ !

প্রথমতম "ম্যাডামের অসহায়ত্ব , দীর্ঘ নির্যাতন কারাবরণ , শারীরিক মানসিক যন্ত্রণায় অসুস্থতা এবং বয়সে নতজানু হওয়ায় । দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ বছর দেশের বাহিরে থাকায় । দলীয় শীর্ষ নেতাদের পারস্পরিক ব্যাক্তি বিশেষ দলীয় নেতৃত্ব দেওয়ার ক্রোন্দল  এবং দূর্বল নেতৃত্ব । তার উপর ভারত " চীন " পাকিস্তান এবং   আমেরিকা পন্থি মতের নেতা শ্রেণি বিভক্ত  ! " 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় "" স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমানের আদর্শ অটুটে না থেকে 
রাষ্ট্রিও সম্পদ লুন্ঠন প্রতিযোগিতা বিশেষ সময় ৯১- ৯৬  এবং ২০০১- ২০০৬ দুই মেয়াদে সরকার পরিচালনার সময় মন্ত্রী এমপি এবং নেতৃত্ব দানকারী 
অংশ বিশেষের অপরাধ প্রবণতা । 

অবশেষে বিগত জুলাই আগষ্ট বিপ্লবের পর অতি উৎসাহী সুযোগ সন্ধানী ধান্দা ফিকিরবাজ , দলের সাইনবোর্ড পুঁজি করে সারাদেশে একশ্রেণির দূর্নীতিগ্রস্ত 
 নেতাকর্মীদের চাঁদা দখল বানিজ্যে জড়িয়ে থাকা ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠিনতম নির্দেশ কার্যকরে তেমন সফলতা না দেখা এবং তিনি বার বার কোন এক অদৃশ্য শক্তির নগ্নতার আশংকার ইংগিত প্রদানে জনমনে অস্বস্তি প্রকাশ  ।সব মিলিয়ে গন মানুষের দলটি  এখন অস্তিত্ব সংকটেআক্রান্ত বলা যায় ।

এমতাবস্থায় দল কে দেশপ্রেমিক জনতার আস্থায় ফিরিয়ে আনতে ,  অপরাধ জগতের  শীর্ষ থেকে সারা দেশের  নেতাকর্মীদের এ মূহুর্তে দল থেকে বহিস্কৃত এবং এদের রাষ্ট্রিও আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করাই হবে রাজনৈতিক কর্মসূচি পালন । যাহা ইতিমধ্যে করনীয় নির্ধারনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া উচিত ।

মনে রাখবেন এ দলের সংকটকালীন সময়ে বাংলাদেশী মানুষেরা সকল সময়ে বিএনপির পাশে আবদ্ধ থেকে দলীয় পতাকা উড্ডয়নে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ।

আগামী জাতীয় নির্বাচনের আগ মূহুর্তে দলের সব জঞ্জাল আগাছা কেটে উপড়ে ফেলতে অনতিবিলম্বে দেশের মাটিতে তারেক রহমান ছুটে আসুন , আপনি বলেছেন ,  জনগন যদি একবার দলের সমর্থন থেকে মুখ ফিরিয়ে নেয় সে ক্ষেত্রে পরিনতি পোহাতে হবে  দলের নেতা কর্মীদের ।    

ফরিদ আহমেদ রিপন 
সমালোচক