নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে স্মরণ করে লক্ষ্মীপুরের বিনোদপুর এলাকায় ‘ওয়ান নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিনোদপুর মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান ফরহাদ। প্রধান অতিথি ছিলেন নাইশা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নুর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আরিফ।
বক্তারা বলেন, ক্রীড়া তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক।
টুর্নামেন্টটি সার্বিক তত্ত্বাবধান করেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান এবং ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিংকু পাটোয়ারী।
নাইশা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে রাতব্যাপী খেলা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।