নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে।
তিনি আরও বলেন, সমাজে বৈষম্য দূর করতে সামর্থ্যবানদের সঠিকভাবে যাকাত প্রদান করা অত্যন্ত জরুরি। যাকাতের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
আব্দুল খালেক বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হলে সমাজের বিত্তবানদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, আব্দুল খালেক এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেড ওয়েল স্পেশালাইজড হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং জেড ওয়েল হোমস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দেশ ও মানবতার কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।