• ঢাকা |

জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেনের জন্মদিন উদযাপন


নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাকা ফিচার ডেস্ক: জেমস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেনের জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও ব্যবসায়িক অংশীদাররা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও সাফল্যময় কর্মযাত্রা জেমস  গ্রুপকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁর দক্ষ ব্যবস্থাপনা ও উদ্ভাবনী চিন্তাধারা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


মোহাম্মদ শাহাদাত হোসেন রিয়েল এস্টেট খাতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি রিহ্যাবের সাবেক পরিচালক এবং এফবিসিসিআইয়ের রিয়েল এস্টেট ও হাউজিং বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের সাবেক প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।


জন্মদিন উপলক্ষে সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সাফল্য কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জেমস গ্রুপ ভবিষ্যতেও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।