চেক বাউন্সের অভিযোগে মামলা, জামিন পেলেন আদম তমিজি...
মামলার তথ্য অনুযায়ী, কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বছরের ৩০ এপ্রিল তিনজনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, এনসিসি ব্যাংকের ১২টি চেকের মাধ্যমে এক কোটি ৫৭ হাজার ৫৫০ টাকার লেনদেন করা হলেও পর্যাপ্ত অর্থ না থাকায় গত বছরের ফেব্রুয়ারিতেই চেকগুলো ডিজঅনার হয়।