• ঢাকা |

ঈদে সম্প্রীতি ও সহমর্মিতার আহ্বান মুজাহিদুল ইসলামের


নিউজ প্রকাশের তারিখ : ২০ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর সদর-৩ আসনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক এড. মো. মুজাহিদুল ইসলাম।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সংযমের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় তিনি লক্ষ্মীপুর সদর-৩ আসনের সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

এড. মুজাহিদুল ইসলাম একেএম আবদুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।