• ঢাকা |

একরামুল হক মামুন কাস্টমস বিষয়ক কমিটির কো-চেয়ারম্যান মনোনীত


নিউজ প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ এ জে কর্পোরেশনের স্বত্বাধিকারী একরামুল হক (মামুন) কাস্টমস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।

১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রম পরিচালনায় কার্যনির্বাহী পরিষদকে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একরামুল হককে তাঁর মেধা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় কাস্টমস বিষয়ক কমিটির কো-চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

সাধারণ সম্পাদক মো: শওকত আলী স্বাক্ষরিত ওই পত্রে আশা প্রকাশ করা হয়, একরামুল হক তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে সিএন্ডএফ এজেন্টদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় কাস্টমস বিষয়ক কমিটির কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবেন।