সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দ...
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় একাধিক চুন পোড়ানোর কারখানা পরিচালনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় এসব কারখানার কারণে ধোঁয়া, বর্জ্য ও পরিবেশদূষণের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ।