• ঢাকা |

ঢাকায় নির্মাণ হচ্ছে শেয়ারভিত্তিক ৩০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল


নিউজ প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

রিপোর্টঃ ঢাকায় প্রথমবারের মতো শেয়ারভিত্তিক বিনিয়োগের মাধ্যমে গড়ে উঠছে ৩০০ শয্যার আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল। পরিবারের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এই প্রকল্পে বিনিয়োগকারীরা সরাসরি হাসপাতালের পরিচালক হওয়ার সুযোগ পাচ্ছেন। "জেড ওয়েল স্পেশালাইজড হাসপাতাল" নামের এ উদ্যোগে পরবর্তীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন জেড ওয়েল হোমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক। তিনি জানান, হাসপাতালটি কেবল আর্থিকভাবে লাভজনকই হবে না, বরং মানবসেবায় দীর্ঘমেয়াদি অবদান রাখবে।

ইতোমধ্যে ২০২৫ সালের ২৮ মে প্রথম ধাপে ৪২টি এবং ৭ আগস্ট দ্বিতীয় ধাপে আরও ২৫টি শেয়ার রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। মোট ৬৭টি শেয়ার বিক্রি হয়ে গেছে। প্রকল্পটির অবস্থান মিরপুর-১২ এর কালশী মেইন রোডে ৪২.২০ কাঠা জমির ওপর। উত্তরে রয়েছে ১৫০ ফুট সড়ক এবং পূর্ব পাশে সরকারি লেক।

প্রস্তাবিত ভবন হবে ৩টি বেজমেন্টসহ ১৪ তলা। মোট শেয়ার সংখ্যা ৩০০, প্রতিটি শেয়ারের জমির পরিমাণ ০.২৩২১ শতাংশ। প্রতিটি শেয়ার মালিক স্বয়ংক্রিয়ভাবে হাসপাতালের পরিচালক হবেন।

একটি শেয়ারের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা, যা জমির রেজিস্ট্রি, রাজউক প্ল্যান, নকশা এবং প্রাথমিক নির্মাণ খরচ অন্তর্ভুক্ত। বুকিং দিতে হবে ৫ লাখ টাকা, আর বাকি ২০ লাখ টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। হাসপাতাল ভবনের নির্মাণ খরচ নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ারে ৫০ লাখ টাকা। প্রতিটি শেয়ার মালিক প্রায় ১,১৬০ বর্গফুট কমার্শিয়াল স্পেস পাবেন, যা মাসিক গড়ে ১ লাখ ৪ হাজার টাকার কিস্তিতে ৪৮ মাসে পরিশোধযোগ্য।

জমির শেয়ার মূল্য ও ভবন নির্মাণ খরচ মিলিয়ে প্রতি শেয়ারের মোট খরচ দাঁড়াবে ৭৫ লাখ টাকা, যা প্রতি বর্গফুটে প্রায় ৬,৪৫৪ টাকা। অথচ বর্তমানে কালশী এলাকায় বর্গফুটপ্রতি দাম ১০,০০০ থেকে ১২,০০০ টাকা। ভবন নির্মাণ শেষ হলে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য ব্যয় বাবদ প্রতি শেয়ারে আরও প্রায় ২৬ লাখ ৬৬ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। সব মিলিয়ে একটি শেয়ারের সম্ভাব্য মোট খরচ দাঁড়াবে ১ কোটি ১ লাখ ৬৬ হাজার টাকা।

ভবন নির্মাণ শেষে ৩০০ জন শেয়ার মালিকের সমন্বয়ে ‘জেড ওয়েল স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড’ গঠন করা হবে। ওই কোম্পানির পরিচালকরা চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদ নির্বাচন করবেন। তারা আন্তর্জাতিক মানের হাসপাতাল সরঞ্জাম কেনা এবং হাসপাতাল চালুর যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিবছর বার্ষিক সাধারণ সভা শেষে শেয়ার মালিকরা লাভের অংশ পাবেন।

হাসপাতালটিতে থাকবে আধুনিক সুযোগ-সুবিধা, হেলিপ্যাড, আন্তর্জাতিক হাসপাতালের ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপ এবং ৮ হাজার বর্গফুট আয়তনের একটি অত্যাধুনিক রুফটপ রেস্টুরেন্ট। পরবর্তীতে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

পুরো প্রকল্প বাস্তবায়নে পাঁচ বছর সময় ধরা হয়েছে। এর মধ্যে প্রথম ছয় মাসে জমির শেয়ার বিক্রি ও রাজউকের অনুমোদন সম্পন্ন করা হবে, পরবর্তী চার বছরে সম্পন্ন হবে ভবন নির্মাণ।

যোগাযোগের জন্য জেড ওয়েল হোমস প্রাইভেট লিমিটেডের নম্বর: ০১৭১৩-২০১৯৬০, ০১৯৭৩-২০১৯৬০