• ঢাকা |

পাল পাড়া ডি.এম. উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস্ ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৬ সেপ্টেম্বর


নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার পাল পাড়া ডি.এম. উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস্ ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি ২০১৫-২০২৫ ব্যাচের জন্য ৩০০ টাকা এবং ২০১৪ ব্যাচ থেকে সিনিয়রদের জন্য ৫০০ টাকা রাখা হয়েছে। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫। নগদ/বিকাশে মোঃ জাবেদুর রহমান (01716-899430) ও মোঃ আবদুল কুদ্দুছ (01716-688960)-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন জানান, “প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় আমরা শুধু স্মৃতিচারণ করবো না, বরং সংগঠনের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করবো।”

এছাড়া ফোরামের সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এন এস ডি নাহিদুল ইসলাম সয়কতসহ নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

চন্দ্রগঞ্জ থানার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাল পাড়া ডি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। প্রাক্তনরা আশা প্রকাশ করেছেন যে, এ ফোরামের উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এবং ভবিষ্যতে কলেজে উন্নীতকরণ প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখবে।

সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।