• ঢাকা |

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সামাজিক মঞ্চের দোয়া প্রার্থনা


নিউজ প্রকাশের তারিখ : ১ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন সামাজিক মঞ্চের সভাপতি, চলচ্চিত্র নায়ক পারভেজ আবির চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলার মাটি ও মানুষের নেত্রী, জননন্দিত ও গণতন্ত্রের অগ্রপথিক। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য এবং সুস্থ জীবন ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। একই সঙ্গে দেশবাসীর নিকট তাঁর জন্য দোয়া কামনা করছি।”

এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল আরও বলেন, “একজন জাতীয় নেত্রী ও দেশের অভিভাবকস্বরূপ ব্যক্তিত্ব হিসেবে তাঁর সুস্থতা সবারই প্রত্যাশা। তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা জরুরি।”

সামাজিক মঞ্চের পক্ষ থেকে দেশের শান্তি, মানবতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।