• ঢাকা |

২ জানুয়ারি উদ্বোধন হচ্ছে মোহাম্মদ উল্লাহ–আয়েশা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা


নিউজ প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে আগামী প্রজন্মকে আলোকিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে “মোহাম্মদ উল্লাহ–আয়েশা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা”।

আগামী ২ জানুয়ারি, শুক্রবার সকালে মাদ্রাসাটির শুভ উদ্বোধন, ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার আলেম-ওলামা, শিক্ষানুরাগী, অভিভাবক ও মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ইউসুফ আহমদ আমিনী, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আরাবুল মাদারিস, বটতলী।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম, মুহতামিম, উক্ত মাদ্রাসা ও এতিমখানা।

আয়োজকরা জানান, এই মাদ্রাসার মাধ্যমে শিশু ও কিশোরদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অত্র মাদ্রাসার সার্বিক তত্বাবধানে রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও নাইশা ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর  
আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।