লক্ষ্মীপুরের পাল পাড়া ডি.এম. উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস্ ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগর চুং ওয়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পাল পাড়া ডি. এম. উচ্চবিদ্যালয়ের সভাপতি গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম ইউছুফ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ.টি কার্গো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হানিফ চৌধুরী এবং বাঁধন স্যানেটারীর প্রোপাইটর কাজী সাফায়েত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুহাম্মদ বাহা উদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক জাবেদুর রহমান। সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের সভাপতি আবদুল ওয়াদুদ, গোপালগঞ্জ দ্বারিকা উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস্ ফোরামের সভাপতি এডভোকেট ওমর ফারুক ভূঁইয়া এবং চন্দ্রগঞ্জ থানা জনকল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: আলাউদ্দিন।
এছাড়াও ফোরামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, ব্যাচ কমিটির সভাপতিবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় ফোরামের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফোরামের গত ৬ বছরের অর্জন এবং আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপস্থাপন করেন।
আনন্দঘন এই আয়োজনে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
“৬ ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে প্রাক্তনদের এমন মিলনমেলা শুধু স্মৃতিচারণ নয়, বরং আগামী দিনের পরিকল্পনাকেও করেছে সমৃদ্ধ।”