নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা লাল মিয়া গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা লাল মিয়া (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুড্ডা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিকলী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।