• ঢাকা |

লক্ষ্মীপুরের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহবান জানান পানি সম্পদ মন্ত্রী


নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ “চন্দ্রগঞ্জ ক্লাব লিমিটেড”-এর পক্ষ থেকে নবনির্বাচিত লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে ক্লাবের পরিচালকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা জানান। 

এ সময় তারা লক্ষ্মীপুরের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুরের উন্নয়নে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা  রাখার আহ্বান জানান।

 তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বেসরকারি খাতের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তিনি ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় চন্দ্রগঞ্জ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দিন মাহমুদ, মো. সামছুল ইসলাম সামছু, এ খালেক, হোসেন আহম্মেদ খান, আব্দুর রহিম, আক্তার উদ্দিন, জামাল হোসেন ও মহিন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।