• ঢাকা |

চট্টগ্রামে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল


নিউজ প্রকাশের তারিখ : ১৯ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার নগরীর আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মানিক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন বাবলু।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল হান্নান লিটন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার, আবুল কালাম ভূঁইয়া, নুর নবী বাচ্চু এবং সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতা মোশাররফ হোসেন সেনবাগীসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

 

ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।