নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে প্রস্তাবিত ‘জেড ওয়েল স্পেশালাইজড হসপিটাল’ প্রকল্পের মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেছে জেড ওয়েল হোমস প্রাইভেট লিমিটেড। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথি অংশ নেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মিরপুর-১২-এর কালশি মেইন রোডের ১ নম্বর বাউলিয়াবাধ এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হাসান এবং রিহ্যাবের পরিচালক মিয়া সেলিম রেজা পিন্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির উপদেষ্টা জিয়াউল হুদা হিমেল।
এ ছাড়া মিরপুর এলাকার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি এবং শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন। আন্তরিক ও অনাড়ম্বর পরিবেশে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বলেন, মিরপুর এলাকায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই ‘জেড ওয়েল স্পেশালাইজড হসপিটাল’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত চিকিৎসা সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে একটি মানসম্মত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
আয়োজকেরা জানান, মিরপুর এলাকায় প্রস্তাবিত ‘জেড ওয়েল স্পেশালাইজড হসপিটাল’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।