লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ও চারু সিরামিকসহ সফল কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিক শামছুল হুদা দুনিয়ায় সফর শেষ করেছেন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৯:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ বাদ যোহর ধানমণ্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা নামাজ শেষে- ছবিতে দৃশ্যমান- উপস্থিত লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তানদের প্রস্তাবনা মোতাবেক-"আমরা লক্ষ্মীপুর বাসী" ব্যানারে মরহুম শামসুল হুদা ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায়-দোয়া মাহফিল আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রস্তাবনা- মতামতের ভিত্তিতে পরিকল্পনা ও সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবহিত করা হবে।
এডভোকেট বেলায়েত বেলাল, লক্ষ্মীপুর।