• ঢাকা |

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠিকানা হবে জেলখানায়- এডভোকেট বেলায়েত বেলাল


নিউজ প্রকাশের তারিখ : ৫ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

ঘুষ, দুর্নীতি, লুণ্ঠন, চাঁদাবাজ-দখলবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংসহ সকল অপরাধের বিরুদ্ধে রাজধানীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় “সামাজিক মঞ্চ” কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ধানমন্ডি লেকপাড় থেকে নিউমার্কেট পুলিশ স্টেশন পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

“অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পদযাত্রা” শীর্ষক কর্মসূচিতে ব্যানার, পেস্টুন ও প্ল্যাকার্ড হাতে হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পদযাত্রাটি জিগাতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব হয়ে নিউমার্কেট পুলিশ স্টেশনে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় গেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক মঞ্চের সভাপতি ও চলচ্চিত্র অভিনেতা পারভেজ আবীর চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হোসেন, চলচ্চিত্র নায়ক মারুফ আকিব, এডভোকেট আবদুল কুদ্দুছ বাদল, এডভোকেট আলাউদ্দিন আনন্দ পাঠান, ঢাকা মহানগর দক্ষিণ সামাজিক মঞ্চের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, হাজারীবাগ থানা মঞ্চের সভাপতি আব্দুস সালাম জাহিদ, সদরুল এনাম চৌধুরীএডভোকেট মহিমা বাঁধন

সমাবেশে এডভোকেট বেলায়েত বেলাল বলেন,

“চাঁদাবাজ-দখলবাজ ও সন্ত্রাসীদের ঠিকানা হবে জেলখানায়। ওরা মুক্ত আকাশে মুক্ত পরিবেশে ঘোরাফেরা করতে পারবে না। সমাজকে অপরাধমুক্ত করতেই সামাজিক মঞ্চের এই পদযাত্রা।”