
নিজস্ব প্রতিবেদক: ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ঐক্যবদ্ধ রাখার লক্ষ্য নিয়ে পাঁচপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘পাঁচপাড়া ফ্রেন্ডসিপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’।
মঙ্গলবার বিকেলে স্থানীয় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়াসংগঠক মোঃ কামরুল ইসলাম (মিলন)।
উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবক ও ক্রীড়াসংগঠক মোঃ রাকিবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী (পরশ), গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নাজিউর রহমান হাওলাদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোলেমান (মনু)।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ক্রীড়া তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে এলাকার একাধিক দল অংশ নিয়েছে এবং প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে সেরা দল নির্ধারণ করা হয়।
খেলাধুলার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী ম্যাচ শেষে দর্শকদের উপস্থিতিতে দিনব্যাপী খেলা উপভোগ্য হয়ে ওঠে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে উঠে।