
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডিএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)-এর সাধারণ সদস্য মো. ফজলুর রহমান মামুন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দ ও আত্মশুদ্ধির উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। তিনি সমাজের সব স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও জোরদার করার আহ্বান জানান।
ফজলুর রহমান মামুন আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক হিসেবে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং দেশবাসীর সার্বিক মঙ্গল ও কল্যাণ প্রার্থনা করেন।