
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাইশা এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নাইশা ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা ত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই এই উৎসবের প্রকৃত তাৎপর্য প্রতিফলিত হয়। সবাইকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
নুর আলম দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি প্রত্যাশা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।