
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম, লক্ষ্মীপুর সদর (নফল)-এর বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠান শনিবার রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেড-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নফলের সভাপতি ও এনএসআই-এর সাবেক অতিরিক্ত পরিচালক এম সামছুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত ফজলুল বারী হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, আমীন মোহাম্মদ গ্রুপের হেড অব কর্পোরেট তাজুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মো. তোফায়েল আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের মহাসচিব নুরের রহমান রুস্তম, নফলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত ফারুক এবং ইফতার উপ-কমিটির আহ্বায়ক ও নফলের সহ-সভাপতি তাজুল ইসলাম পাটওয়ারী।
অনুষ্ঠান পরিচালনা করেন নফলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রিয়াজ ও হামিদুর রহমান বাবু। পবিত্র কুরআন তেলাওয়াত করেন নফলের অর্থ সম্পাদক কামরুল আহসান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নফলের সহ-সভাপতি মনির হোসেন।
আয়োজকরা বলেন, সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় তারা এ আয়োজন করেন। অতিথিরা পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান