
কে.ডি. পিন্টু, চট্টগ্রাম: ২০২৫ সালের ১৪ অক্টোবর বিশ্বের সকল দেশে পালিত হবে বিশ্ব মানদিবস, যেটি প্রতি বছরের ন্যায় এবছরও উদযাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো *“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান”* (Shared vision for a better world – Standards for SDGs)।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উদযাপন করতে ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ রোজ মঙ্গলবার বিএসটিআই’র সম্মেলনকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম এবং কাজী ইকবাল বাহার ছাবেরী, সাধারণ সম্পাদক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম।
প্রধান প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, যন্ত্রকৌশল বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET)।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সমাজসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।