
গতকাল ১ অক্টোবর, বুধবার রাতে চট্টগ্রাম মহানগরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম-৯ (বাকলিয়া-চট্টগ্রাম-কোতয়ালী-ডবলমুরিং আংশিক) আসনের এবি পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান। এই সময় জেএম সেন হল, জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পূজামণ্ডপ, ফুলতলাস্থ পশ্চিম বাকলিয়া পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত বিভিন্ন পূজামণ্ডপ, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড, বলিরহাটস্থ শ্রীশ্রী রক্ষাকালী মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপের থেকে সনাতনী ধর্মাবলম্বী মানুষজন এবি পার্টির নেতৃবৃন্দকে স্বাগত জানান। জনাব ছিদ্দিকুর রহমান বলেন, রাষ্ট্র গঠনের লক্ষ্য হলো মানুষের বিক্ষিপ্ত অস্তিত্বকে একটি সুশৃঙ্খল কাঠামোর ভেতর আনা। রাষ্ট্রকে টিকিয়ে রাখতে প্রয়োজন নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসনের নিশ্চয়তা। রাষ্ট্র সেই নিশ্চয়তার প্রতিশ্রুতি দেয়। আমরা যেই ধর্মেরই হই না কেন রাষ্ট্র সবার, রাষ্ট্রের নিকট আমরা সবাই নাগরিক। তিনি জুলাই গণঅভ্যুত্থানের হিন্দু সম্প্রদায় থেকে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করে বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। আওয়ামীলীগ দেশের আন্তঃসম্প্রদায় অবিশ্বাস তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামীলীগ উদ্যেশ্য বুঝতে পেরে আওয়ামীলীগকে ছুড়ে ফেলেছে। এই সময় তিনি চট্টগ্রামের উন্নয়নে তার দেওয়া পাঁচ প্রস্তাবনা তুলে ধরেন। জেএম সেন হল, জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পূজামণ্ডপ পরিদর্শনের সময় এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হায়দার আলী চৌধুরী, বাকলিয়া থানা সমন্বয়ক মুহাম্মদ আকবর আজগর, চট্টগ্রাম মহানগর নেতা মোস্তাফিজুর রহমান, সঞ্চয় চৌধুরী, বিধান কান্তি দাস, সৈয়দ সোহরাব হোসেন, রানা মহাজন, উজ্জ্বল পাল চৌধুরী। ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড, বলিরহাটস্থ শ্রীশ্রী রক্ষাকালী মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা সমন্বয়ক মুহাম্মদ আকবর আজগর, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড সমন্বয়ক আবুল কাশেম, ডাঃ মুখেশ চন্দ্র শীল, মিত্র কমার শীল, রুবেল কুমার শীল, মঙ্গল কুমার শীল, রাহুল কুমার শীল, ইমেল কুমার শীল, টিপু কুমার শীল, জন্তু কুমার শীল, সুব্রত কুমার শীল, শুভ শীল। ফুলতলাস্থ পশ্চিম বাকলিয়া পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবনেতা রোটারিয়ান ওমর ফারুক, শিশু কিশোর পূজা উদযাপন পরিষদের প্রদীপ বাবু, লংকা পাড়া এন জে ক্লাবের লিটন চক্রবর্তী, পদ্মা কিশোর মিতালী সংঘের কার্যকরী সভাপতি দেবাশীষ দাস সহ এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।