
সাধারণ সম্পাদকের মতামতঃ-- ৯২" সনের কোন এক সময়ে সাবেক সাংসদ মরহুম আলমগীর হায়দার খান পুরানা পল্টন ইব্রাহিম ম্যানসন দৈনিক সমাচার কার্যালয়ে এসে আমাকে বললেন """রিপন সাহেব দেখেন তো ঢাকাস্থ ফরিদগঞ্জের সমাজ বিশিষ্টজন নিয়ে একটি সামাজিক সংগঠন করা যায় কিনা !
আমি তরুণ বয়সে দৈনিক সমাচার পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ পদে বহাল করেছেন পত্রিকার প্রকাশক / সম্পাদক জনাব আবুল কাশেম মজুমদার তিনি তখন
আরও দুটি দৈনিকের মালিক আবির্ভাব এবং দ্যা ক্যাপিটাল নিউজ আলাদা ভাবে কার্যক্রম পরিচালনা হলেও ইব্রাহিম ম্যানসনের ২, ৩ , ৪র্থ তলা জুড়ে প্রায়
২৪ হাজার স্কয়ার ফিট অফিস ।
তখনকার খ্যাতিমান নামকরা সাংবাদিকগন এ সব দৈনিকে কর্মরত ।। জনাব আবুল কাশেম মজুমদার সাহেবের জন্মস্হান ফরিদগঞ্জ ৩নং সুবিদপুর ইউনিয়নের দিকদাইর গ্রামে ।।
এ কার্যালয়ে তখনকার বিএনপির শীর্ষ নেতাগন আলমগীর হায়দার ভাইয়ের সূত্র ধরে প্রায় আসতেন
যেমন "" মির্জা আব্বাস , বাবু গয়েশ্বর চন্দ্র রায় , বরকত উল্ল্যাহ বুলু সহ অনেকে ।।
সকলেই প্রায় নতুন সাংসদ । হাউজে কম্পিউটার ব্যবহার হতো ,, তাই তাদের নিজ নিজ এলাকার উন্নয়নের ক্ষেত্রে প্যাডে ডিও লেটার এবংনানান দরখাস্ত সরকারি মন্ত্রণালয়ের প্ররনে প্রস্তুতি কর্ম সম্পাদন করতে এ হাউজে জড়ো হতেন ।।
উল্লেখিত বিষয়সমূহ বলার প্রয়োজন এই কারণে পত্রিকার পলিসি ছিলো জাতীয়তাবাদী আদর্শগত ।।
আলমগীর ভাইয়ের প্রস্তাব অনুযায়ী কিছুদিন পর বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুল ইসলাম পাটওয়ারী ( কোম্পানী) সাহেবের প্রাতিষ্ঠানিক কার্যালয় ৯৩" ইং সনে স্টেডিয়ামের পূর্বে লাল ভবনে কয়েকজনের উপস্থিতি তে সংগঠনের সূচনা হয় আনুষ্ঠানিক স্থাপিত ৯৪"ইং জানুয়ারী ।।
যে সকল গন্যমান্য "" সেখানে জড়ো হন মরহুম কসমিক সফিউল্লা , জনাব আমির হোসেন খান , জাকারিয়া চৌধুরী , সাংসদ আলমগীর ভাই , শহিদ উল্যাহ কম্পানী , আবুল কাশেম মজুমদার , আতিকুজ্জামান পাটওয়ারী , শাহজাহান কবির , খোরশেদ আলম পাটওয়ারী , এড্যাঃ আব্বাস উদ্দিন , ফেরদৌস পাটওয়ারী , এস এম মিজানুর রহমান , মহেশ চন্দ্র শর্ম্মা এবং আমি ।।
প্রস্তাব সমর্থনে সংগঠনের নাম "" ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ । পরিচালনা হতে একটি আহ্বায়ক কমিটি গঠন হয় "" জনাব আলহাজ্ব নুরুল ইসলাম পাটওয়ারী কোম্পানী আহ্বায়ক , জনাব সহিদউল্লাহ কোম্পানী এবং আবুল কাশেম মজুমদার সহসভাপতি সন্মানিত সদস্য যথাক্রমে "" আতিকুজ্জামান পাটওয়ারী , শাহজাহান কবির , এ্যাডঃ আব্বাস উদ্দিন , সামছুল হুদা পাটওয়ারী , খোরশেদ আলম পাটওয়ারী , আমির হোসেন পাটোয়ারী , এস এম মজিবুর রহমান , ফেরদৌস পাটওয়ারী , এস এম মিজানুর রহমান এবং মহেশ চন্দ্র শর্ম্মা । আমি সদস্য সচিব হিসেবে কাজ শুরু করি ।
৯৩- ৯৬ পর্যন্ত শিক্ষা সামাজিক উন্নয়ন মূলক বেশ কয়েকটি আলোচিত কর্মসূচি ঢাকা ও ফরিদগঞ্জ সদরে পালিত হয় । ৯৬" সনে সরকার পরিবর্তন হলে আহ্বায়ক নূরুল ইসলাম পাটওয়ারী সাহেব ওনার ছোট ভাই জনাব হুদা পাটওয়ারী কে আহ্বায়কের পদে অধিষ্ঠিত করে উনি ইস্তফা দেন ।
তারপর ৯৭- ২০০০ সন পর্যন্ত সল্প আয়োজনে কয়েকটি কর্মসূচি পালিত হতে দেখে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব আলমগীর হায়দার ঢাকার ঈশা খা হোটেল (কাকরাইল) এক সাধারণ সভা ডেকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন ।।
প্রথম পূর্ণাঙ্গ কমিটির সন্মানিত সভাপতি জনাব আলহাজ্ব এম এ হান্নান , সহসভাপতি যথাক্রমে আবুল কাশেম মজুমদার এবং সামছুল হুদা পাটওয়ারী ও শাহজাহান কবির ।
সাধারণ সম্পাদক আমি ফরিদ আহমেদ রিপন সহ
সাধারণ সম্পাদক জনাব আতিকুজ্জামান পাটওয়ারী এবং এ্যাডঃ আব্বাস উদ্দিন ।
সাংগঠনিক সম্পাদক এস এম মজিবুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক জনাব এস এম মিজানুর রহমান।
শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক জনাব খোরশেদ আলম পাটওয়ারী , কোষাধ্যক্ষ জনাব আমির হোসেন পাটোয়ারী , বিজ্ঞান ও সাংস্কৃতিক সম্পাদক মহেশ চন্দ্র শর্ম্মা , দপ্তর সম্পাদক ফেরদৌস পাটওয়ারী ।।
সন্মানিত সদস্য জনাব নূরুল ইসলাম পাটওয়ারী , জনাব জাকারিয়া চৌধুরী , সহিদ উল্লাহ কোম্পানী ,
জনাব ফজলু মিয়া সহ বেশ ক'জন ।।
জনাব হান্নান সভাপতি হবার পর ২০০১- ২০০৬ পর্যন্ত আত্বসামাজিক শিক্ষাবৃত্তি , দুস্হ সহায়তা , এলাকার কৃতি সন্তানদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য সংবর্ধনা ,
ক্রীড়া সাংস্কৃতিক এবং সাথে ধর্মীয় আচার অনুষ্ঠান করে এলাকার মানুষের নিকট সংগঠনের নাম ছড়িয়ে
ব্যাপক সুনাম কুড়িয়েছে ।।
যেহেতু এ সংগঠনের মূল পরিষদে বিএনপি ঘরনার সমর্থকগন জড়িয়ে ছিলেন ।। তাই ২০০৭ থেকে বর্তমান কালঅব্দি এর কর্মসূচি পালনে ভাটা পড়ে ।।
কেন কি কারণে তা না বলা থেকে বিরত থাকি ।।
অবশেষে গত ২০২৩ইং শেষ দিকে জনাব হান্নান সাহেবের প্রস্তাব অনুযায়ী নতুন করে এর পথচলা শুরু হয় ""' পুরাতন নতুনদের সংগঠিত করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে ।
ইতিমধ্যে শিক্ষামূলক কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যেতে চায় ""' ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ ।
বর্তমানে আগামী কর্মসূচি বাস্তবায়নে পুনরায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে ।
যে সব সমাজবান্ধব ব্যাক্তিবর্গ জড়িত আছেন সকলেই ঢাকাস্থ ফরিদগঞ্জবাসী উল্লেখজন ।
আমরা যে সকল কর্মসূচি পালন করার অঙিকার বদ্ধ সব কর্মসূচী আমাদের জন্মভূমি ফরিদগঞ্জের অভ্যন্তরে
অনুষ্ঠিত হবে ।
আশা করি নতুন পথচলায় দলমতের উর্ধ্বে উঠে পরিষদের কল্যানময় কর্মে সহয়তার হাত বাড়িয়ে এগিয়ে আসুন ।
শুভকামনা রইল
আলহাজ্ব এম এ হান্নান
সভাপতি
ফরিদ আহমেদ রিপন
সাধারণ সম্পাদক
২৮-৯-২০২৫ইং